শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
শার্শা উপজেলার ৮নং বাগাআঁচড়া ইউনিয়নে
জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৫ টার সময় ৮নং বাগাআঁচড়া বাজারে
বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং দেশনায়ক তারেক রহমানের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,সহসভাপতি আব্দুল মজিদ,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবির,সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,অর্থ সম্পাদক মিয়াদ আলী,যোগাযোগ সম্পাদক কামরুজ্জামান,৮নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৭নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম,৩নং বাহাদুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,৪নং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন,
৬নং গোগা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন,
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা,
শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর,
বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










