নিউজ সান ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামানায় যশোরের শার্শার বাগআঁচড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি ওসমান গণী ও আহম্মেদ আলী শাহিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন,গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক রুহুল আমিন,পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম।
এ দোয়া মাহফিলে হাজার হাজার মানুষ ও বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করেন।










