নিউজ সান ডেস্ক : ১৬ই ডিসেম্বর আন্তর্জাতিক মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫ টার সময় বেনাপোল ৪নং ইউনিয়ন এর কাগজপুকুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়।
এসময় ১৯৭১ সালের সকল বীর
মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনায় করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সহ সভাপতি আব্দুল মজিদ,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,
উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী,যুবদল নেতা কামাল উদ্দিন বিশ্বাস,পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক মীর আলম,পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










