শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় ২৬ শে মার্চ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
বুধবার ( ২৬ শে মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুকুর শহীদমিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন,শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ আইন বিষয়ক সম্পাদক শিমুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, যুবদল নেতা বুলবুল এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সকলের সম্মিলিত উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি হয়ে ওঠে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতার এই মহান দিনে তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন দেশ।
বক্তারা আরও বলেন,স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকারই হোক সকলের প্রত্যয়।










