শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বেনাপোল স্থলবন্দর এলাকায় যানবাহন নিরাপত্তা ও যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশের উদ্যোগে “প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বেনাপোল বলফিল্ড মাঠে “প্রীতি ফুটবল ম্যাচ
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ. কে. এম. আতিকুজ্জামান (সনি) এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর সেলিম।
খেলায় দুই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মফিজুর রহমান ও শাহজাহান আলম। প্রচার সম্পাদক ছিলেন সাত্তার এবং ম্যাচ পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিমুল এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মাসুম। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন কামাল মোড়লসহ আয়োজক কমিটির সদস্যরা।
প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সচেতনতা এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।










