মোস্তাফিজুর রহমান মিলন :
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদা’র গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুর এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার, আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান ও হযরত আলী।
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে ইমদাদুল হক ইমদার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তারা নামাজগ্রাম-দুর্গাপুর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আগামী দিনে পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে মতবিনিময় করেন।
দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, নামাজগ্রাম-দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় এটি ইমদাদুল হক ইমদার গণসংযোগ কর্মসূচির অষ্টম দিন।










