বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবার মানোন্নয়নের আশ্বাস
মোস্তাফিজুর রহমান মিলন, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন। শুক্রবার দিনব্যাপী তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক দুর্ভোগের কথা শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডসহ বেনাপোল পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “জনগণের সুযোগ পেলে তাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে সর্বস্তরের মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তরুণদের সঙ্গে এলাকার উন্নয়ন ও তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন এবং বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরামর্শ নেন। স্থানীয় বাসিন্দারাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
এ সময় ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন, হোসেন আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও সাদীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতাকর্মী ও সমর্থকেরা ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন কামনা করেন।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।










