ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান তিন বিএনপি নেতার
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, শার্শা ও বেনাপোল অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন বিষয় জানার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ধর্মীয় উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, সমাজে বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখাই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, সহ-সভাপতি শাহাবুদ্দিন,সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার,উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ
সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।










