ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

October 18, 2026
in জাতীয়, ঢাকার খবর, বিএনপি
সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ সান ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অসুরের বিরুদ্ধে বিজয়ের বিষয়টি জড়িত। অতীতেও বাংলাদেশে অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ দৃঢ় কণ্ঠে বলতে পারে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্য কোথাও নেই। বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে। তিনি এ বাস্তবতাকে দেশের সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন।
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, একইভাবে দলের নেতাকর্মীদেরও এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্যোগী হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ন রাখতে আমরা সব সময় সচেষ্ট থাকব।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রীয় নিয়ম ও আনুষ্ঠানিকতার কারণে ভক্তবৃন্দের সবাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, যা কিছুটা দুঃখ দিয়েছে। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলে এবং তাদের মধ্য দিয়ে পূজামণ্ডপে আসতে পারলে আমি আরও খুশি হতাম।

ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও স্বাভাবিক ও শিথিলভাবে পরিচালনা করে যাতে এ ধরনের অনুষ্ঠান ও পূজা উদযাপন করা যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এমন পরিবেশ তৈরি হবে, যেখানে পূজা উদযাপনের জন্য অতিরিক্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন হবে না।

ShareTweetPin

এই বিভাগের Posts

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
কুমিল্লা,

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

October 24, 2026
তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবির
খুলনা বিভাগ,

তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবির

October 24, 2026
খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর
খুলনা বিভাগ,

খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

October 24, 2026
মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুর
খেলা

মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুর

October 24, 2026
বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক – ৫
কুমিল্লা,

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক – ৫

October 24, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

by News Sun Desk
October 24, 2026
0

মহিউদ্দিনবুড়িচং (কুমিল্লা)  প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু...

তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবির

তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবির

by News Sun Desk
October 24, 2026
0

খুলনা ব্যুরো: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে স্থানীয় নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন...

খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

by News Sun Desk
October 24, 2026
0

খুলনা প্রতিনিধি: খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে মোটরসাইকেলে আসা...

মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুর

মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুর

by News Sun Desk
October 24, 2026
0

ভ্রাম্যমাণ প্রতিনিধি:যশোরের মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে স্বাগতিক ঢাকুরিয়া চাঁদের আলো ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন...

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমান’ বলেছেন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে:

প্রধানমন্ত্রী তারেক রহমান' বলেছেন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে:

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যুতেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবিরখুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুরমণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বলরামপুরবুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক – ৫
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.