স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান পদ্ম হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।
গতসোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবির সঙ্গে কবিতার ঢঙে একটি লেখাও পোস্ট করেন তিনি। (২৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবির সঙ্গে কবিতার ঢঙে একটি লেখাও পোস্ট করেন তিনি।
পোস্টে তন্নী রহমান লেখেন, ‘তোমার জন্য-ই! পদ্মবিল থেকে তোমার জন্য এক আঁটি পদ্ম তুলে এনেছি। চা-বাগানের পাশে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি—তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর!’ পোস্টের শেষে ছবিটি ‘সাহেবের তোলা’ বলে উল্লেখ করেন তিনি।
তন্নী রহমান এর আগে সামাজিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। সম্প্রতি টিয়া পাখির সঙ্গে ছবি প্রকাশ করেও তাঁকে নিয়ে আলোচনা হয়। তাঁর এ পোস্ট ও সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে শিক্ষক মহলেও মন্তব্য এসেছে।
মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা সোলেমান মিয়া বলেন, ‘তন্নী রহমান একটি শিক্ষক পরিবারের সম্পদ। কবিতা, কনটেন্ট ক্রিয়েশন ও পড়াশোনায় তিনি ব্যতিক্রমী। তাঁর প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।’
শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, ‘তন্নী রহমান বরাবরই নানা বিষয়ে আলোচনায় থাকেন। আমরা তাঁর প্রতিভার আরও বিকাশ কামনা করি।’
মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘শিল্প-সাহিত্য চর্চা অবশ্যই ভালো বিষয়। আশা করি, তিনি নিয়মনীতি মেনে এসব সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।’









