সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামে বিয়ের দাবিতে ১৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন ও অবস্থান করছেন এক কিশোরী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের
গাজিনগর গ্রামের কৃষক ফুল মিয়ার ছেলে বাপ্পি (২১) নামের এক যুবকের সঙ্গে পাশের গ্রামের একটি মেয়ের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারসহ এলাকায় জানাজানি হলে কিশোরীর পরিবার মেয়েটিকে নিয়ে ঢাকায় চলে যায়। এর পরেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল।
এরমধ্যে বাপ্পির অন্যত্র বিয়ের কথা শুনে গত (১৮ অক্টোবর) রোববার বিকেলে তার বাড়িতে অবস্থান নেয় মেয়েটি। এমতাবস্থায় থানা পুলিশের সহযোগিতা চেয়েও কোন সুফল না পাওয়ার কথা জানান স্থানীয়রা।
বিষয়টি নিয়ে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানে কয়েক দফা বৈঠক করলেও অভিযুক্তের লোকজন না থাকায় এখনো কোনো সুরাহা হয়নি।
ভুক্তভোগী কিশোরীর দাবি, তার (বাপ্পী) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে, যা এলাকাবাসী জানে।
তার কথা মতো সবকিছু ভুলে এখানে এসেছি, এখন যদি সে আমাকে গ্রহণ না করে তাহলে মৃত্যু ছাড়া কোন উপায় থাকবে না।
এ বিষয়ে প্রেমিক বাপ্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব না হলেও তার পরিবারের দাবি, সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।
এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকে কাজ করছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।









