ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃ/ত্যু, আহত দুই

November 1, 2026
in জেলার খবর,, বরগুনা
নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃ/ত্যু, আহত দুই

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা:
‎‎বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে মোঃ দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃ/ত্যু হয়েছে।

এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন।

প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন এফবি ‘সীমা-৩’ মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জয়নাল খলিফার ছেলে।

তাঁদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রলারটি ধোয়া-মোছা ও পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা।

এ জন্য খালের পাড়ের একটি ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে সাবমারসিবল পাম্পের সাহায্যে পানি তোলা হচ্ছিল।

কাজ চলাকালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রলারটি বিদ্যুতায়িত হয়। এ সময় কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার হোসেন খালের পানিতে পড়ে নিখোঁজ হন।
‎
‎দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের সহযোগিতায় খালের পানিতে তল্লাশি চালানো হয়।

পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুরের দিকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেন।
‎
‎পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

উদ্ধার করা মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এদিকে জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্যেই এমন দুর্ঘটনায় এক জেলের প্রাণহানিতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
‎

ShareTweetPin

এই বিভাগের Posts

ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেকিশোরীর অনশন
জেলার খবর,

ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেকিশোরীর অনশন

November 1, 2026
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা
নীলফামারী,

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা

November 1, 2026
খুলনায় যুবককে কু/পিয়ে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য
খুলনা বিভাগ,

খুলনায় যুবককে কু/পিয়ে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

November 1, 2026
প্রধানমন্ত্রীর” খুলনা সফর ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে তোরণ-ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ
খুলনা বিভাগ,

প্রধানমন্ত্রীর” খুলনা সফর ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে তোরণ-ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

October 31, 2026
চলতি বছরের এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে’: শিক্ষামন্ত্রী
জাতীয়

চলতি বছরের এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে’: শিক্ষামন্ত্রী

October 31, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃ/ত্যু, আহত দুই

নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃ/ত্যু, আহত দুই

by News Sun Desk
November 1, 2026
0

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা:‎‎বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে মোঃ দেলোয়ার হোসেন (৫০)...

ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেকিশোরীর অনশন

ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেকিশোরীর অনশন

by News Sun Desk
November 1, 2026
0

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামে বিয়ের দাবিতে ১৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন ও অবস্থান...

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা

by News Sun Desk
November 1, 2026
0

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর...

খুলনায় যুবককে কু/পিয়ে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

খুলনায় যুবককে কু/পিয়ে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্য

by News Sun Desk
November 1, 2026
0

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর এক যুবককে কু/পিয়ে হ/ত্যার...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃ/ত্যু, আহত দুইধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেকিশোরীর অনশনআখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমাখুলনায় যুবককে কু/পিয়ে হ/ত্যা, এলাকায় চাঞ্চল্যপ্রধানমন্ত্রীর” খুলনা সফর ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে তোরণ-ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.