ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড়

November 1, 2026
in জেলার খবর,, নৌকা বাই, মাগুরা সংবাদ
মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড়

মুন্সী হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার  :
নদীর বুকে রঙিন নৌকার ছুটে চলা, মাঝি-মাল্লাদের সমস্বরে হেঁইও রবে মুখর চারপাশ।

কোথাও কাঁসার ঘণ্টার ধ্বনি, কোথাও দর্শকদের করতালি আর উল্লাস। এমন উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

এ উপলক্ষে নদীর দুই পাড়ে জড়ো হন লাখো মানুষ। মানুষের পদচারণায় পরিণত হয় জনসমুদ্রে।

রোববার (১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ নৌকাবাইচ দেখতে মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছুটে আসেন নানা বয়সী দর্শনার্থী।

শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার অনেকে এসেছেন দূরদূরান্ত থেকে বাংলার গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজন উপভোগ করতে।

নৌকাবাইচকে কেন্দ্র করে দুই দিন আগে থেকেই মধুমতি নদীর দুই পাড়ে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

মেলায় স্থান পায় নানা ধরনের গৃহস্থালির সামগ্রী, খাবার, মিষ্টি, শিশুদের খেলনা ও বিভিন্ন পণ্যের দোকান। নৌকাবাইচের পাশাপাশি মেলাকে ঘিরেও মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয় বাড়তি কর্মচাঞ্চল্য।

বিকেলে প্রতিযোগিতা শুরু হতেই নদীর বুকে জমে ওঠে বৈঠার লড়াই। মাঝিদের ছন্দময় বৈঠার টানে একের পর এক নৌকা এগিয়ে যেতে থাকে লক্ষ্যের দিকে। প্রতিটি নৌকার এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তীরজুড়ে দর্শকদের উল্লাস বাড়তে থাকে।

কখনো এক নৌকার সঙ্গে অন্য নৌকার হাড্ডাহাড্ডি লড়াই, আবার কখনো এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা—সব মিলিয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, অনেক দিন পর মহম্মদপুরবাসী এমন আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ উপভোগ করছেন। নদীর দুই পাড়ে মানুষের ব্যাপক উপস্থিতি এবং তাদের আনন্দ-উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগছে।

দূরদূরান্ত থেকে নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থী হুসাইন আলী বলেন, নৌকাবাইচ দেখতে তাঁর খুব ভালো লাগে। এখানে এসে অনেক আনন্দ উপভোগ করছেন। এত মানুষের সমাগম দেখে তিনি অভিভূত।

প্রতিযোগিতায় অংশ নিতে খুলনার কয়রা থেকে এসেছেন আলী আকবর। তিনি বলেন, প্রতিবছরই তিনি এ প্রতিযোগিতায় অংশ নেন।

আগের বছরগুলোতে প্রথম পুরস্কারও পেয়েছেন।

এবারও প্রথম হওয়ার প্রত্যাশা নিয়ে এসেছেন। তাঁর মতে, মহম্মদপুরের মধুমতি নদীর নৌকাবাইচ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসা সাগরিকা বলেন, প্রতিবছরই এ মেলা অনুষ্ঠিত হয়।

পরিবারের সবাইকে নিয়ে মেলা ও নৌকাবাইচ উপভোগ করছেন। কেনাকাটাও করছেন। এমন আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকে, সেটিই তাঁদের প্রত্যাশা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আধুনিক বিনোদনের নানা আয়োজনের ভিড়েও মধুমতির বুকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, বাংলার লোকজ সংস্কৃতি এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে।

স্থানীয়দের প্রত্যাশা, নদী ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এ আয়োজন শুধু মহম্মদপুর নয়, পুরো অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকবে।

ShareTweetPin

এই বিভাগের Posts

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি
গাজীপুর ঢাকা

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

November 1, 2026
ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
কক্সবাজার

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

November 1, 2026
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

November 1, 2026
পানছড়ি ৩ বিজিবির অস্ত্র-গোলাবারুদ উদ্ধার সাফল্যের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি,

পানছড়ি ৩ বিজিবির অস্ত্র-গোলাবারুদ উদ্ধার সাফল্যের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

November 1, 2026
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন।
জেলার খবর,

পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন।

November 1, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড়

মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড়

by News Sun Desk
November 1, 2026
0

মুন্সী হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার  :নদীর বুকে রঙিন নৌকার ছুটে চলা, মাঝি-মাল্লাদের সমস্বরে হেঁইও রবে মুখর চারপাশ। কোথাও কাঁসার ঘণ্টার ধ্বনি,...

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

by News Sun Desk
November 1, 2026
0

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ ও...

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

by News Sun Desk
November 1, 2026
0

উন্নয়নকাজে স্বচ্ছতা, ভোটার হয়রানি বন্ধ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বারোপ মোহাম্মদ হোসাইন:কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীর সঙ্গে...

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

by News Sun Desk
November 1, 2026
0

মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড়টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচিইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুলপানছড়ি ৩ বিজিবির অস্ত্র-গোলাবারুদ উদ্ধার সাফল্যের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.