রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সংকট মোকাবিলায় সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব, নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা।









