রফিকুল ইসলাম: ভারতে পাচারের সময় যশোরের পুটখালী সীমান্তের রুদ্রপুর থেকে ১ কেজি ২৩৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবারসহ শাকিব হোসেন(১৮) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী শাকিব শার্শার গোগা গ্রামের কামাল হোসেনের ছেলে।
যশোর ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্ণেল মো: তানভির আহম্মেদ জানায়,তাদের কাছে গোঁপন সংবাদ আসে শার্শা সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন পাচারকারী কৃষকের ছদ্দবেশে সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টাকালে ধাওয়া করে তাকে ধরা হয়।
পরে সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণেরবার পাওয়া যায়। আটক স্বর্ণের বাজার মুল্য ৯০ লাখ টাকা। স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।










