বিশেষ প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কে নতুনহাটে ভয়াবহ মোটরসাইকেল ও কভার্ট ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু ঘটনাস্থলে নিহত হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।
(৭ই সেপ্টেম্বর) শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। যানাগেছে তারা উপজেলার নতুনহাট পবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতরা হলেন, সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমীগর হোসেনের ছেলে সালমান হোসেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ৩ জন কলেজ ছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। আর ঘাতক কভার্ডভ্যানের চালককে আটক করার জন্য অভিযান চলচ্ছে।










