বেনাপোল প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র পুলিশই জনতা জনতায়ে পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়, বেনাপোল পোর্ট থানায় উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২২।
(২৯ শে অক্টোবর) শনিবার সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বেলুন ও পায়রা উড়িয়ে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ রেলি বের করে,উক্ত রেলিটি বেনাপোল বন্দর ঘুরে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। পরে থানার ভিতরে আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাদিপুর এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুজ্জামান বকুল, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফফার,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, সাংবাদিকবৃন্দ ও আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের নেতা কর্মীসহ সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ।










