শার্শা প্রতিনিধি : যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের মালিকানাধীন শার্শায় আফিল জুট ইউভিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মিলের এক শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে পাট জাত দ্রবের কয়েকটি গোডাউন পুড়ে যায়।
জুট মিলটিতে প্রতি শিপটে ১৫ শ শ্রমিক কাজ করে। যাদের অধিকাংশ নারী শ্রমিক বলে জানা গেছে।
বেনাপোল ফায়ার সার্ভিস ইনেসপেক্টর রতন কুমার জানান, তারা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছায়। পরে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে। আগ্নিকান্ডে মিলের এক শ্রমিক আহত হয়। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে। তবে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারনা করা যাচ্ছে।
এদিকে আগুন লাগার সাথে সাথে মিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা দিক বেদিক ছোটাছুটি করে আত্মরক্ষা করে। এবিষয়ে মিলের দায়িত্বশিল কারো বক্তব্য পাওয়া যায়নি।










