বেনাপোল প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোরের শার্শা কাশীপুরে শহীদ বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদের মাজারে গার্ড অব অনার প্রদান,দোয়া ও শীত বস্ত্র বিতরন করেছেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নের সাহেদ মিনহাজ ছিদ্দিকী।
১৬ ডিসেম্বর সকালে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আয়োজনে দিবসটিতে এসব কর্মসুচী পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন, রাজনৈতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের স্বরনে দোয়া অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করে বিজিবি।
জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর সাঘে সম্মুখ যুদ্ধে অংশ নেয় বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ।
এসময় শত্রুর হাতে নির্মম ভাবে প্রান হারায় তিনি।
পরে শার্শার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। প্রতিবছর তার জন্ম,মৃত্যু বার্ষিকী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৬ মার্চ স্বাধিনতা দিবসে বিজিবিসহ বিভিন্ন পেশা জিবি মানুষ তাকে সন্মান জানান এই সমাধীতে।










