বেনাপোল হোটেল সানরুপে দ্যা নিউজ ডটকম অনলাইন পোর্টালের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল স্টাফ রিপোর্টার্স মাসুদুর রহমান শেখের সভাপতিত্বে বেলা ১১ টার সময় হোটেল সানরুপে অনলাইন পোর্টাল দ্যা নিউজ ডটকম এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার অফিসার অমিত কুমার বিশ্বাস, তিনি বলেন সাংবাদিকতা পেশা মানে একটি মহান পেশা। তাদের লেখা কলমের কালি সহিদের রক্তের সাথে তুলনা করা যায়। তিনি আরও বলেন আমরা সাংবাদিকদের কাছ থেকে অনেক সময় তথ্য সংগ্রহ করি ও দিয়ে থাকি। আমরা তাদের পাশে আইনের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোঃ বজলুর রহমান (চেয়ারম্যান), সাংবাদিকদের নিয়ে তিনি বলেন,আমরা ৭১ সালের সময় দেখেছি গ্ৰামে গঞ্জে মানুষ রেডিওতে খবর শুনতো আর এখন সাংবাদিকদের প্রচেষ্টায় মানুষ স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তেই খবর পেয়ে যাচ্ছে ঘরে বসে। তিনি আরও বলেন অনলাইন পোর্টাল দ্যা নিউজের স্টাফ রিপোর্টার্স মাসুদুর রহমান শেখ অতি দক্ষতার সাথে শার্শা উপজেলা জুড়ে খবর উপস্থাপনা করে আসছে ।সেই সাথে তিনি তাকে এবং সকল সাংবাদিকদের আরও উৎসাহিত করেন, সংবাদ উপস্থাপনা করে এগিয়ে যাওয়ার জন্য।
এ ছাড়াও বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজিম উদ্দিন,ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক,একতা প্রেসক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম,বাগ আঁচড়া প্রেসক্লাবের সাংবাদিকরা ছাড়া এ পেশাই থাকা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।










