বেনাপোল প্রতিনিধি: সারা বিশ্বের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসে আর্ন্তজাতিক কাস্টমস দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল কাস্টম ক্লাবে দিবসটি উপলক্ষ্যে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল্যান্ড ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম।
এসময় স্বাগত বক্তব্য প্রদাণ করেন বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদাণ করেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউস সংশ্লিষ্ঠ বিভিন্ন সংগঠনের নেতা- কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
জানা যায়, বর্তমানে দেশে ১৮৪টি শুল্ক স্টেশন আছে। এর মধ্যে কার্যক্রম না থাকায় ১৩৪টি শুল্ক স্টেশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একটি দক্ষ ও গতিশিল রাজস্ব প্রশাসন সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোড প্রতিষ্ঠত হয়।২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাজেশন ২৬শে জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশের সাথে একযোগে দিবসটি পালন করে আসছে।
২০২১-২২ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোড কর্তৃক রাজস্ব আয়ের পরিমান ছিল ৩ লাখ এক হাজার ৬৩৪ কোটি টাকা। এর মধ্যে কাস্টমস কর্তৃক অর্জন হয় ৮৯ লাখ ৪২৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোভড তকর্তৃক রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটব টাকা। এর মধ্যে কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা নির্ধারন হয়েছে ১ লাখ ১১ হাজার কোটি টাকা।
দেশে মোট রাজস্ব আহরনে জাতীয় রাজস্ব বোর্ডের অংশ এখন প্রায় ৮৫ শতাংশ। ২০০২-২০০৩ অর্থবছরে দেশে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আরোহিত রাজস্বের পরিমান ছিল ২৩ হাজার ৬৫১ কোটি টাকা।
আর ২০২১-২২ অর্থবছরে এসে দাড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা।










