বেনাপোল প্রতিনিধি: বেনাপেোল পৌরসভার ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এবারের পানি দিবসের প্রতিপাদ্য ছিল “Accelerating Change to solve water and sanitation crisis” (পানি ও স্যানিটেশন সমস্যা সমাধানে ত্বরান্বিত পরিবর্তন)।
এ উপলক্ষ্যে আজ বেনাপোল পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ-স্টাফবৃন্দ এবং বেনাপোল শিশু একাডেমির শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালির পূর্বে বেনাপোল শিশু একাডেমি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব পানি দিবস- ২০২৩ উপলক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আর্সেনিক, আয়রন ও জীবানুমুক্ত নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব অপরিসীম।
পানিবাহিত বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার জন্য পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস পালনে আরো সচেতন হওয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।










