বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ পিস লেহেঙ্গা- ১২৫ পিস, থ্রি-পিস- ৫৫১ পিস,চুড়ি- ১২ বান্ডিল, ইমিটেশন গহনা- ২ বান্ডিলসহ ৮ চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, ঢাকার হাজিরাবাগ বটতলা বাজারের আবুল কাশেমের ছেলে মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২) চাঁদপুর জেলার মৃত আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (২৯) বরিশাল জেলার সদর উপজেলার মেহেন্দিগজ্ঞের নান্নু তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৬) ভারতের পেট্রপোলের ফকির চাঁদের ছেলে সমির হালদার (৩৫) মৃত রহিম উদ্দিনের ছেলে এনামুল হক (৫৪) কাঞ্চন আলী খানের ছেলে খবির উদ্দিন (৪৫) উভয় থানা কাশিয়ানি গোপালগঞ্জ।চাঁদপুর জেলার আব্দুর রবের ছেলে ইসহাক চৌধুরী (৪৭) মোহাম্মদপুর জেলার বসিলার ইদু মিয়ার ছেলে তানভীর আক্তার (৪২)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া সাকিনস্থ জনৈক তাইজেল হোসেন এর ডায়মন্ড আবাসিক হোটেল এবং জনৈক মোহাম্মদ আলী মিঠুনের নাহিদ আবাসিক হোটেলের মধ্যে হতে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯,১৩,১০০/= (নয় লক্ষ তের হাজার একশত) টাকা মাএ।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।










