নিউজ সান ডেস্ক:
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণমানুষের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৯২৫ ইউনিয়নের সভাপতি মোঃ তবিবুর রহমান তবি, বেনাপোল ইউনিয়নের সম্পাদক আবুল কাশেম, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক।
নেতৃবৃন্দ আলহাজ নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, আলহাজ নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার মানুষের পাশে থেকে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।










