শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যশোর ও শার্শা সফরকে সামনে রেখে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ৮টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমদাদুল হক ইমদারের সঞ্চালনায় সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপুসহ উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন সফর সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ,নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।










