নিউজ সান ডেস্ক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান (তবি), সাধারণ সম্পাদক সহিদ আলী,বেনাপোল ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী সহ স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও উৎসবের নিরাপত্তাব্যবস্থা নিয়ে খোঁজখবর নেওয়া হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান (তবি) পূজামণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুর্গাপূজা উপলক্ষে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলীও দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত নেতৃবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।










