ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

বেনাপোলে কঠোর নিরাপত্তায় রোটনের মরদেহ হস্তান্তর

October 11, 2026
in আওয়ামী লীগ, জেলার খবর,, বেনাপোল
বেনাপোলে কঠোর নিরাপত্তায় রোটনের মরদেহ হস্তান্তর

প্রায় ৬ ঘণ্টা সীমান্ত চেকপোস্টে বিধিনিষেধ, ব্যাহত বন্দর-কাস্টমস, ব্যাংক ও সিঅ্যান্ডএফের স্বাভাবিক কার্যক্রম

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। প্রয়োজনীয় ইমিগ্রেশন ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শনিবার গভীর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত সীমান্ত সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। এমনকি কাস্টমস, স্থলবন্দর, ব্যাংক, সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার পর থেকেই বেনাপোল চেকপোস্ট সড়কে দফায় দফায় নিরাপত্তা মহড়া ও নজরদারি বাড়ানো হয়। সীমান্ত এলাকায় প্রবেশের বিভিন্ন পথে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। রবিবার সকাল ৯টার পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্স সীমান্ত এলাকা ত্যাগ না করা পর্যন্ত এ বিধিনিষেধ বহাল ছিল।

ছয় ঘণ্টা ব্যাহত স্বাভাবিক কার্যক্রম
চেকপোস্ট এলাকায় দীর্ঘ সময় বিধিনিষেধ থাকায় বেনাপোল স্থলবন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ ব্যবসা ও ব্যাংকিং কার্যক্রমে বিঘ্ন ঘটে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল এবং রোগী পরিবহনসহ বিভিন্ন জরুরি কাজে ভোগান্তির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রায় ছয় ঘণ্টা ধরে সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ সময় পাসপোর্টধারী যাত্রী ছাড়া অন্যদের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।

রোটনের মরদেহ কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তের উদ্দেশে আনার পর দ্রুত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় ও বাংলাদেশি অংশে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। রবিবার সকালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ভারতের হরিদাসপুর-পেট্রাপোল চেকপোস্ট অতিক্রম করে বেনাপোল সীমান্তে পৌঁছায়। পরে ইমিগ্রেশন ও কাগজপত্র যাচাই শেষে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অ্যাম্বুলেন্সটি মরদেহ নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন রোটন
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন তিনি। শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর কয়েক দিন আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে মরদেহ দেশে ফিরিয়ে এনে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও প্রয়োজনীয় যোগাযোগ করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন রোটন চট্টগ্রামের রাউজানের সন্তান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতিতে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন রোটন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।

নিরাপত্তাবেষ্টনী ঘিরে জনভোগান্তি
রোটনের মরদেহ দেশে আনার প্রক্রিয়াকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও দীর্ঘ সময়ের বিধিনিষেধে স্থানীয় ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, যাত্রী, সিঅ্যান্ডএফ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বন্দর ও কাস্টমসকেন্দ্রিক কার্যক্রমে এর প্রভাব পড়ে।

মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ShareTweetPin

এই বিভাগের Posts

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত
জাতীয়

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

October 26, 2026
ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ তুলে ব্যক্তিগত ভবন নির্মাণের অভিযোগ,তদন্ত কমিটি গঠন
জেলার খবর,

ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ তুলে ব্যক্তিগত ভবন নির্মাণের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

October 26, 2026
পঞ্চগড়ের দেবীগঞ্জে’পানি ব্যবস্থাপনা সংগঠনের নেতৃত্বে বিকাশ’শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
জেলার খবর,

পঞ্চগড়ের দেবীগঞ্জে’পানি ব্যবস্থাপনা সংগঠনের নেতৃত্বে বিকাশ’শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

October 26, 2026
খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ
খুলনা বিভাগ,

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

October 26, 2026
খুলনায় শখের বিড়াল চুরির অভিযোগ, নিখোঁজ আদরের ‘হ্যারি’ফেসবুকে মালিকের আবেগঘন আকুতি
খুলনা বিভাগ,

খুলনায় শখের বিড়াল চুরির অভিযোগ, নিখোঁজ আদরের ‘হ্যারি’ফেসবুকে মালিকের আবেগঘন আকুতি

October 26, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

by News Sun Desk
October 26, 2026
0

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত...

ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ তুলে ব্যক্তিগত ভবন নির্মাণের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ তুলে ব্যক্তিগত ভবন নির্মাণের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

by News Sun Desk
October 26, 2026
0

আরমান হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত ‘রওজাতুল জান্নাত বালিকা হাফিজিয়া মাদ্রাসা’র নামে সাধারণ মানুষের কাছ...

পঞ্চগড়ের দেবীগঞ্জে’পানি ব্যবস্থাপনা সংগঠনের নেতৃত্বে বিকাশ’শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে’পানি ব্যবস্থাপনা সংগঠনের নেতৃত্বে বিকাশ’শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

by News Sun Desk
October 26, 2026
0

মোঃ সোহরাব আলী তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের দেবিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে '"পানি ব্যবস্থাপনা সংগঠন, নেতৃত্ব বিকাশ" বিষয়ক শীর্ষক দুইদিন ব্যাপী...

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

by News Sun Desk
October 26, 2026
0

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে...

Next Post
মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসে গাজীপুরে ইমদাদের গণসংযোগ

মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসে গাজীপুরে ইমদাদের গণসংযোগ

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূতঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ তুলে ব্যক্তিগত ভবন নির্মাণের অভিযোগ,তদন্ত কমিটি গঠনপঞ্চগড়ের দেবীগঞ্জে’পানি ব্যবস্থাপনা সংগঠনের নেতৃত্বে বিকাশ’শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনখুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগখুলনায় শখের বিড়াল চুরির অভিযোগ, নিখোঁজ আদরের ‘হ্যারি’ফেসবুকে মালিকের আবেগঘন আকুতি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.