মোস্তাফিজুর রহমান মিলন, বেনাপোল প্রতিনিধি:আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদা গণসংযোগ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি সাদীপুরসহ বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডের সাদীপুরের আংশিক এলাকায় ইমদাদুল হক ইমদার গণসংযোগের এটি ছিল দ্বিতীয় দিন। এদিন তাঁর গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।










