শাহাবুদ্দিন আহামেদ, :
যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার ও শার্শা উপজেলার ৯ নং উলাশি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রামপুর গ্রামের বিএনপি নেতা মিজুনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন ২০২৬) সকাল ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ মিটিং কক্ষে মিজুনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ জামির হোসেন, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
এসময় তার রুহের মাগফেরাত কামনায় বিষেশ মোনাজাত করা হয়।










