ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান  নিরাপত্তা জোরদার

October 19, 2026
in চট্টগ্রাম,, জেলার খবর,
মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান  নিরাপত্তা জোরদার

এম, এ মোহাম্মদ হোসাইন :
২০ অক্টোবর (মঙ্গলবার)
একই দিনে দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। দু’জনের সফরকে ঘিরে পুরো চট্টগ্রাম মহানগর নিরাপত্তার ছাদরে ঢেকে যাচ্ছে।
সূত্রমতে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাংগঠনিক সফরে এসে দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

সূত্র জানায়, মঙ্গলবার বিকালে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নগরীতে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। একই দিনে দুই শীর্ষ নেতার আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগর জুড়ে সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি ও প্রশাসনের পক্ষ থেকে  নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম।
আর এতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূর্বের তুলনায় উৎসাহ-উদ্দীপনা এই বার একটু বেশি বিরাজ করছে।

জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান ও দেবেন তিনি। এরপর হোটেল র‍্যাডিসন ব্লুতে বিএনপি’র নেতা-কর্মীদের সাথে সাংগঠনিক সভায় অংশ নেবেন। রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম সংবাদ মাধ্যম কে বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি হোটেলে দলীয় নেতা-কর্মীদের সাথে বসবেন।

সাংগঠনিক সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তাতে অংশগ্রহণ কারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে, গত ৯ আগস্টের সভার তুলনায় এবার নেতা-কর্মীদের সংখ্যা কম রাখা হবে বলে ও জানান দেন তিনি।

সফর ও পূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান দেয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
নিরাপত্তায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্বে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রাসঙ্গিক ক্রমে এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিত ভাবে কাজ করছে। নগরীতে প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
নিরাপত্তার পাশাপাশি সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমীরে জামায়াত মঙ্গলবার সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি আসবেন এবং সাংগঠনিক প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করবেন। এসব বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

ShareTweetPin

এই বিভাগের Posts

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা
খুলনা বিভাগ,

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

October 22, 2026
শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলার খবর,

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

October 22, 2026
কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
জেলার খবর,

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

October 22, 2026
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি
জেলার খবর,

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি

October 22, 2026
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

October 22, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

by News Sun Desk
October 22, 2026
0

মো:আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে কু/পিয়ে ওগুলি করে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর...

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

by News Sun Desk
October 22, 2026
0

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে...

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

by News Sun Desk
October 22, 2026
0

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার এমন অভিযোগ পাওয়া গেছে কালকিনি...

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি

by News Sun Desk
October 22, 2026
0

যশোর রিজিয়নের ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন...

Next Post
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সনি আকরাম শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সনি আকরাম শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যাশার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধেশারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবিচুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.