ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

June 20, 2026
in জেলার খবর, বেনাপোল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলমগীর হোসেন বেনাপোল প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে উন্নতমানের ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথী আলহাজ্ব নুরুজ্জামান লিটন, এ বৃক্ষরোপনের আয়োজক রবিউল ইসলাম রবিকে নিয়ে সড়কের দুই পাশে চারা গাছ রোপন করেন। পর্যায়ক্রমে যুবদল, ছাত্রদল  স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,মহিলা দল  সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এই চারা গাছ  রোপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মহান স্বাধীনতার ঘোষকই নন, তিনি দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী অবদান রেখে গেছেন। তাঁর শাসনামলে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং কৃষকদের জন্য নানামুখী সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আজও জনগণের কল্যাণে কাজ করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের আলোকে প্রত্যেক নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গরু-ছাগল বা অন্য কোনো কারণে যাতে চারা নষ্ট না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে।”

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি এ ধরনের জনকল্যাণমূলক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

আয়োজক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি নিজস্ব অর্থায়নে এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারাকে বড় করে পরিবেশের জন্য সম্পদে পরিণত করা। আমি চাই বাহাদুরপুর ইউনিয়নের প্রতিটি রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গা সবুজে আচ্ছাদিত হোক। পরিবেশ রক্ষা একটি সামাজিক দায়িত্ব। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,মহিলা দলের নেত্রী ও সাবেক মহিলা মেম্বার চায়না খাতুন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও শতাধিক গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।

ShareTweetPin

এই বিভাগের Posts

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’ প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার
আন্তর্জাতিক

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’ প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার

October 22, 2026
খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা
খুলনা বিভাগ,

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

October 22, 2026
শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলার খবর,

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

October 22, 2026
কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
জেলার খবর,

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

October 22, 2026
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি
জেলার খবর,

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি

October 22, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’ প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’ প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার

by News Sun Desk
October 22, 2026
0

​মো লুৎফুর রহমান রাকিবআন্তর্জাতিক প্রতিনিধি: ​দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও সঙ্গীতকে অনন্য উচ্চতায় তুলে ধরতে সৌদি আরবের...

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

খুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যা

by News Sun Desk
October 22, 2026
0

মো:আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে কু/পিয়ে ওগুলি করে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর...

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

by News Sun Desk
October 22, 2026
0

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে...

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

by News Sun Desk
October 22, 2026
0

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার এমন অভিযোগ পাওয়া গেছে কালকিনি...

Next Post
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’ প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকারখুলনায় গৃহবধূ খুশিকে কু/পিয়ে ও গুলি করে হ/ত্যাশার্শা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১কালকিনিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধেশারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে বিজিবি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.