কন্যাদাহে বিএনপির উদ্যোগে সভা, উপস্থিত ছিলেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল ও শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তরিকুল ইসলামের ৮ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কন্যাদাহ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবদল নেতা আশানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতাকর্মীরা মরহুমের রাজনৈতিক জীবন, জনসেবা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
সভায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।









