নিউজ সান ডেস্ক : যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ বিরোধী অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে২০২৬) রাতে শার্শা থানাধীন পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শার্শা থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ সবুজ গাজী, এএসআই (নিঃ) মোঃ রবকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আহিদুজ্জামান, এএসআই (নিঃ) জহুরুল ইসলাম ও এএসআই (নিঃ) হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন— জিআর-১২৩/২৪ মামলার আসামি মোঃ কামাল হোসেন, জিআর-১৫৭/২৫ মামলার আসামি মোঃ আব্দুল আলিম (৩৫), সিআর-৫৮৫/২৫ মামলার আসামি মোঃ মোতালেব হোসেন ওরফে মুতালেব, পাঃ জারী-৩১৮/২৫ মামলার আসামি মোঃ সম্রাট, অর্থজারী-৭৩/২০২৫ মামলার আসামি মোঃ মিজানুর রহমান ও মোঃ আল মামুন রেজা এবং সিআর-৫১৬/২৫ মামলার আসামি মনজুয়ারা খাতুন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।










