ঢাকা, সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

বেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডারের আড়ালে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা জব্দ, নিরাপত্তা জোরদার

জুলাই ১১, ২০২৬
in জেলার খবর,, বেনাপোল
বেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডারের আড়ালে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা জব্দ, নিরাপত্তা জোরদার

নিউজ সান ডেস্ক :  যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত কোয়ার্টজ পাউডারের চালানের আড়ালে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ ভায়াগ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট পণ্যাগারে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ হওয়া ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার চালানটি বর্তমানে বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের শেডে সংরক্ষণ করা হয়েছে।
গত ১ জুলাই বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতল গোস্বামী স্বাক্ষরিত এক চিঠিতে অবৈধভাবে পণ্য সরিয়ে নেওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাস্টমসের অনুরোধ পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পণ্যাগারগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আনসার সদস্য, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ৩৪ নম্বর শেডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আরেকটি ভায়াগ্রা সন্দেহভাজন চালানের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ আরাফাত এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান কোয়ার্টজ পাউডার ঘোষণা দিয়ে ভারত থেকে ১৬ টন পণ্য আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল হায়দার অ্যান্ড সন্স নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। তবে সন্দেহের ভিত্তিতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে ওই চালানে ১৩ ধরনের রাসায়নিক উপাদানের উপস্থিতি শনাক্ত হয়। এর মধ্যে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাওয়া যায়।

এর আগে ২০১৯ সালের ২৬ মে বায়েজিদ এন্টারপ্রাইজ সোডিয়াম গ্লাইকুলেট ঘোষণা দিয়ে ভারত থেকে ১০০ ড্রামে ২ হাজার ৭০০ কেজি পাউডারজাতীয় রাসায়নিক আমদানি করেছিল। শাইনিং শিপিং সার্ভিসেসের মাধ্যমে খালাসের জন্য আনা সেই চালানও পরীক্ষায় ভায়াগ্রা হিসেবে শনাক্ত হয়। চালানটি এখনো বন্দরের ৩৪ নম্বর শেডে সংরক্ষিত রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, এ ধরনের নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ডের কারণে সৎ ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। ফলে অনেক ব্যবসায়ী বেনাপোল বন্দর ব্যবহার কমিয়ে দিয়েছেন, কেউ কেউ বিকল্প বন্দর ব্যবহার করছেন।

এদিকে বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, প্রভাবশালী মহল ও অসাধু চক্রের যোগসাজশে বন্দর ও কাস্টমসের পণ্যাগার থেকে বিভিন্ন সময়ে পণ্য পাচারের ঘটনা ঘটছে। সম্প্রতি প্রায় ১৫ কোটি টাকার আমদানি পণ্য পাচারের অভিযোগে কাস্টমস, বন্দর, নিরাপত্তাকর্মী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আধুনিক ডিজিটাল স্ক্যানিং ব্যবস্থা থাকা সত্ত্বেও মিথ্যা ঘোষণা দিয়ে নিষিদ্ধ ও ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির ঘটনা রোধে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ShareTweetPin

এই বিভাগের Posts

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা
জেলার খবর,

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা

জুলাই ৩০, ২০২৬
অসুস্থ বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ
জেলার খবর,

অসুস্থ বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ

জুলাই ২৮, ২০২৬
সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন
জেলার খবর,

সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
বেনাপোলে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত
খেলা

বেনাপোলে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

জুলাই ১০, ২০২৬
সহিদ আলীর নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি
জেলার খবর,

সহিদ আলীর নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি

জুলাই ৯, ২০২৬
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা

by News Sun Desk
জুলাই ৩০, ২০২৬
0

নিউজ সান ডেস্ক:দারিদ্র্য বিমোচন ও নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের...

অসুস্থ বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ

অসুস্থ বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ

by News Sun Desk
জুলাই ২৮, ২০২৬
0

নিউজ সান ডেস্ক:শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণমানুষের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন...

সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

by News Sun Desk
জুলাই ১১, ২০২৬
0

'অস্ত্রের মুখে জোর করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল'—রফিকুল ইসলামের দাবি শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন...

বেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডারের আড়ালে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা জব্দ, নিরাপত্তা জোরদার

বেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডারের আড়ালে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা জব্দ, নিরাপত্তা জোরদার

by News Sun Desk
জুলাই ১১, ২০২৬
0

নিউজ সান ডেস্ক :  যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত কোয়ার্টজ পাউডারের চালানের আড়ালে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ...

Next Post
সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: শাহাবুদ্দিন আহম্মেদ
নির্বাহী সম্পাদক: মোঃ সহিদ আলী।
বার্তা সম্পাদক শিহাব মির্জা
বেনাপোল, শার্শা, যশোর । ফোন : 01716698062, 01711187256 সম্পাদক ইমেইল : newssun24web@gmail.com মার্কেটিং ইমেইল: E-mail: marketing@newssun24.net
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারাঅসুস্থ বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দসহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলনবেনাপোল বন্দরে কোয়ার্টজ পাউডারের আড়ালে ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা জব্দ, নিরাপত্তা জোরদারবেনাপোলে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.