ঢাকা, বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

সেপ্টেম্বর ১০, ২০২৬
in জেলার খবর,, বেনাপোল
ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

নিউজ সান ডেস্ক:
ভারতে অবৈধ অনুপ্রবেশের আভিযোগে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিক এ হস্তান্তরের সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ও ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডারসহ গোয়েন্দা সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশিরা তামিলনাড়ুর আত্তুর- সালেমের স্পেশাল ক্যাম্প এবং তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্প/হোমে দীর্ঘদিন অবস্থান করছিলেন। বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর তাদের দেশে ফেরানোর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

নথি সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ২৪ আগস্ট ২০২৬ তারিখের এক জরুরি বার্তায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, তামিলনাড়ুর এসব বিশেষ ক্যাম্পে থাকা ৪৭ বাংলাদেশিকে ট্রেনে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকার পক্ষ থেকে ইতিবাচক জাতীয়তা যাচাই পাওয়ার পর সংশ্লিষ্টদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। ওই বার্তার সঙ্গে প্রত্যাবাসনযোগ্য ৪৭ বাংলাদেশির নাম, পিতার নাম, বাংলাদেশের স্থায়ী ঠিকানা ও ট্রাভেল পারমিট নম্বর সংযুক্ত ছিল। বার্তাটিতে প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক।

নথিতে আরও উল্লেখ রয়েছে, ট্রাভেল পারমিটে সংশ্লিষ্টদের ছবি, নাম, পিতার নাম, জন্মতারিখ, জন্মস্থান, উচ্চতা, চোখ ও চুলের রং এবং বাংলাদেশি নাগরিকত্বের তথ্য দেওয়া হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হরিদাসপুর-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তর শেষে তাদের গ্রহণ করে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হবে। পরে আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা তাদের গ্রহণ করবেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাষ জানান, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে তারা অবৈধপথে ভারতে যান। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে কারাভোগ করেন। সাজা শেষে তাদের তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে রাখা হয়। পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগ পর্যন্ত তারা শেল্টার হোমে নিরাপদ হেফাজতে থাকবেন।

ফেরত আসা ৪৭ বাংলাদেশিরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর এলাকার আজিজুর রহমানের ছেলে আসিকুল সিকদার, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার রাধাচর এলাকার আবদুল লতিফের ছেলে রাহাতুল্লাহ, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তর কাজলাকাঠি এলাকার মতলেব আকনের ছেলে মোহাম্মদ রাকিব আকন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার শেখালিপুর এলাকার এনসাদ আলীর ছেলে আবদুর রহিম, জামালপুর জেলার মেলান্দহ থানার আগপাড়া-চরআলদার এলাকার মৃত আবদুর রহমানের ছেলে জাকির মণ্ডল, বরগুনা জেলার আমতলী থানার গুলিশাখালী এলাকার আবুল গাজীর ছেলে নাসির গাজী, গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার মৃত আবদুল বাকির ছেলে উজ্জ্বল হোসাইন, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সান্দিকোনা এলাকার ইসমাইল উদ্দিনের ছেলে সাকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার আলমের ছেলে কামরুজ্জামান ওরফে কাজল, চাঁপাইনবাবগঞ্জ জেলার এলাকার মৃত আতাউদ্দিনের ছেলে ইব্রাহিম আলী ওরফে সাদ্দাম, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তেঘরিয়া এলাকার সামাদের ছেলে মাসুদ মিয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার মৃত পুলিন চন্দ্র গাইনের ছেলে পালাশ গাইন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কাচিয়া এলাকার সালাম খানের ছেলে রবিন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার পাংগিরচর এলাকার নূর আলীর ছেলে রফিউল ইসলাম, পাবনা জেলার ঈশ্বরদী থানার বাঁশেরহাটা এলাকার মৃত আবুল হোসাইনের ছেলে তুহিন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এলাকার নূর ইসলাম সরদারের ছেলে মাহরুপ বিল্লাহ সরদার, শিবপুর এলাকার খোরশেদ আলমের ছেলে ইসমাইল, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর/বঙ্গগ্রাম এলাকার আলমগীর মোল্লার ছেলে জিবন মোল্লা, সাতক্ষীরা জেলার সুলতান আলীর ছেলে শরৎ আলী, গাইবান্ধা জেলার আলমগীর সরকারের ছেলে নাঈম সরকার, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার সুরুজ মিয়ার মেয়ে তহমিনা, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পাইকারা এলাকার আবু হাসানের স্ত্রী মরিয়ম, রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠাপুর ইউনিয়নের ফতেপুর নন্দরাম এলাকার বেলাল হোসাইনের ছেলে রাহুল খান, নীলফামারী জেলার ডোমার এলাকার আবুল হোসাইনের ছেলে আবু ইউসুফ ইসলাম, নারায়ণগঞ্জ জেলার কাশীপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আলামিন, সাতক্ষীরা এলাকার দীন ইসলামের ছেলে রিফাত, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার আলহাজ আলীর ছেলে শান্ত প্রামাণিক, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ সানারপাড় এলাকার মৃত জুলহাস হোসাইনের মেয়ে সাথী আক্তার, লক্ষ্মীপুর জেলার সদর এলাকার নূর করিমের ছেলে ইসমাইল হোসাইন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে আসাদুজ্জামান (হৃদয়), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর এলাকার আবদুল বাছার মির্জার ছেলে ইয়াসিন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার আবদুস সাত্তারের ছেলে ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকার বাবুল হাসানের ছেলে শিবলী হাসান ওরফে শিপু হাসান, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার সফি উদ্দিনের ছেলে জাকির হোসাইন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার আবদুল খালেক মিয়ার ছেলে আরিফ হোসাইন, বরিশাল জেলার সেলিম মোল্লার ছেলে মাহাব হোসাইন ওরফে মাহে ইসলাম, আবদুল হোসাইনের ছেলে সাইফুল ইসলাম সাদ্দিন, বাবুলের ছেলে সাগর, মৃত আবদুল হান্নান সান্তো সরকারের মেয়ে ইতি আক্তার, মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকার নান্নু শেখের ছেলে সাগর আহমেদ, আলী হোসাইনের ছেলে ফয়সাল আহমেদ, নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম, রহমান বানুর ছেলে দিকেল বানু, মাগুরা জেলার শ্রীপুর এলাকার কুদ্দুস মোল্লা ওরফে বিষা মোল্লার ছেলে শিবলী মোল্লা, সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ সুমন, মাদারীপুর জেলার সদর থানার দাসার এলাকার ইসমাইল ওরফে ইস্কান্দার সিকদারের ছেলে ইমরান হোসাইন ও চাঁদপুর জেলার কচুয়া এলাকার বাবুল সর্দার ওরফে সিরাজ সর্দারের ছেলে ইশান সর্দার।

ShareTweetPin

এই বিভাগের Posts

বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জেলার খবর,

বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৯, ২০২৬
বেনাপোল বড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ
জেলার খবর,

বেনাপোল বড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

সেপ্টেম্বর ৭, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
জেলার খবর,

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সেপ্টেম্বর ৫, ২০২৬
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন 
জাতীয়

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন 

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, কাপড় ও কসমেটিকস জব্দ
জেলার খবর,

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, কাপড় ও কসমেটিকস জব্দ

সেপ্টেম্বর ৪, ২০২৬
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

by News Sun Desk
সেপ্টেম্বর ১০, ২০২৬
0

নিউজ সান ডেস্ক:ভারতে অবৈধ অনুপ্রবেশের আভিযোগে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১০...

বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

by News Sun Desk
সেপ্টেম্বর ৯, ২০২৬
0

পরিবারকে ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান নিউজ সান ডেস্ক :যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন...

বেনাপোল বড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

বেনাপোল বড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

by News Sun Desk
সেপ্টেম্বর ৭, ২০২৬
0

প্রথম দিনেই ভোটারদের ভালোবাসা ও দোয়া-সমর্থনে সিক্ত মেয়র পদপ্রার্থী আজারুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায়...

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

by News Sun Desk
সেপ্টেম্বর ৫, ২০২৬
0

আজারুল ইসলাম,  বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা, ফুসকা, কিসমিস, খাদ্যসামগ্রী, চকলেট ও...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: শাহাবুদ্দিন আহম্মেদ
নির্বাহী সম্পাদক: মোঃ সহিদ আলী।
বার্তা সম্পাদক শিহাব মির্জা
বেনাপোল, শার্শা, যশোর । ফোন : 01716698062, 01711187256 সম্পাদক ইমেইল : newssun24web@gmail.com মার্কেটিং ইমেইল: E-mail: marketing@newssun24.net
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেনবেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতবেনাপোল বড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবড় আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগবেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দশার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.